পোমোডোরো টাইমার ৳১,৪৯৯ থেকে•ভ্যাকুয়াম স্টোরেজ ব্যাগ ৳২২০ থেকে•সারাদেশে ক্যাশ অন ডেলিভারি•১০০% অরিজিনাল পণ্য · ৩ মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি•অর্ডার করতে WhatsApp করুন ০১৪১০৪৪২৪০০•পোমোডোরো টাইমার ৳১,৪৯৯ থেকে•ভ্যাকুয়াম স্টোরেজ ব্যাগ ৳২২০ থেকে•সারাদেশে ক্যাশ অন ডেলিভারি•১০০% অরিজিনাল পণ্য · ৩ মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি•অর্ডার করতে WhatsApp করুন ০১৪১০৪৪২৪০০•

Office & Stationery

Showing all 7 results

Office & Stationery, যা আসলে কাজে লাগে

এই ক্যাটাগরিটা ইচ্ছে করেই ছোট রাখা। যে জিনিসগুলো ডেস্কে বসে থাকা ঘণ্টাগুলোকে একটু বেশি কাজের করে তোলে, শুধু সেগুলোই। খাতা-কলমের লম্বা লিস্ট এখানে নেই।

এখানে কী কী আছে

  • Focus Pad, কাঠের ডেস্ক অর্গানাইজার ও টু-ডু লিস্ট, ৳৯৯৯ (রেগুলার ৳১,২৯৯)
    শিলকড়ই আর মেহগনি, দুই ধরনের কাঠে পাওয়া যায়। বেসটা এমন অ্যাঙ্গেলে বানানো যাতে কার্ডটা সরাসরি চোখের সামনে থাকে। সাথে ৬০টা to-do কার্ড, মানে প্রায় দুই মাসের প্ল্যানিং।
  • Focus Pad Refill Cards, ৳১৮০
    কার্ড শেষ হয়ে গেলে শুধু এটা লাগবে, বেসটা তো থেকেই যাচ্ছে।
  • Desk To-Do List Pad, ৳২০০
    স্পাইরাল ফ্লিপ নোটপ্যাড। ফোনের ভেতরে দিনের প্ল্যান করা বন্ধ করার সবচেয়ে সস্তা উপায়।
  • Pomodoro focus timer, ৳১,৪৯৯ থেকে
    Flip করলেই শুরু, ৫/১০/২৫/৪৫ মিনিট প্রিসেট, সাইলেন্ট মোড আছে।
  • Foldable Water Bottle 600ml, ৳৫০০
    BPA-free, খালি হলে গুটিয়ে যায়। ড্রয়ার বা অফিস ব্যাগের জন্য।

কাঠের অর্গানাইজার নাকি সাধারণ নোটপ্যাড

কাজ দুটোরই এক, দিনের কাজগুলো এমন জায়গায় রাখা যেখানে ফোন আনলক না করেই চোখে পড়ে। পার্থক্য স্থায়িত্বে আর দামে।

  • Desk To-Do List Pad (৳২০০) নিন যদি আগে দেখতে চান লিখে রাখলে সত্যিই কাজ হয় কিনা। কম খরচ, সাথে সাথে ব্যবহার শুরু।
  • Focus Pad (৳৯৯৯) নিন যদি এটা আপনার জন্য কাজ করে সেটা ইতিমধ্যে জানেন, আর চান জিনিসটা ডেস্কের অংশ মনে হোক, অফিস সাপ্লাই না। কাঠের বেস থেকে যায়, শুধু ৳১৮০ এর রিফিল কার্ড লাগে মাঝে মাঝে।

যে কম্বিনেশনটা আসলে কাজ করে

টাইমার ছাড়া প্ল্যানার মানে একটা লিস্ট, কিন্তু শুরু করার ধাক্কাটা নেই। প্ল্যানার ছাড়া টাইমার মানে সেশন শুরু হয়ে গেছে অথচ কী করবেন ঠিক হয়নি। প্যাডে কাজটা লিখে, টাইমার ফ্লিপ করে, থামা পর্যন্ত কাজ করা, আমাদের রিপিট কাস্টমাররা ঘুরেফিরে এই রুটিনেই আসেন।

টাইমিংয়ের অংশটা আগে ফ্রিতে পরখ করতে চাইলে অনলাইন পোমোডোরো টাইমার ব্যবহার করুন, আর পদ্ধতিটা জানতে পোমোডোরো টেকনিক বাংলা গাইড পড়ুন।

সারাদেশে ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

কিছু প্রশ্ন

Focus Pad কোন কাঠের?
দুইটা অপশন, শিলকড়ই আর মেহগনি। দুটোই সলিড কাঠ, ফিনিশিং একই মানের।

৬০টা কার্ড কতদিন চলে?
দিনে একটা করে ধরলে প্রায় দুই মাস। রিফিল প্যাক ৳১৮০।

অফিসে অন্যরা থাকলে টাইমারের শব্দে সমস্যা হবে?
হবে না, সাউন্ড পুরোপুরি বন্ধ রাখা যায়। তখন টাইমারটা শুধু আপনিই দেখেন।

Shopping Cart
Scroll to Top
WhatsApp