পোমোডোরো টেকনিক হচ্ছে বহুল ব্যবহৃত একটি পদ্ধতি। যার মাধ্যমে যুগের পর যুগ প্রডাক্টিভিটি বাড়াতে কাজে লেগেছে। পোমোডোরো টেকনিক মূলত ফোকাস বাড়িয়ে কাজে ডুবে থাকতে সাহায্য করে। অধিকাংশ মানুষ পোমোডোরো টেকনিক ব্যবহার করে নিজেকে উন্নতির চূড়ান্ত শেকড়ে নিয়ে গেছে।
পোমোডোরো পদ্ধতি কি?
এখন আপনার প্রশ্ন হতে পারে, পোমোডোরো পদ্ধতি বা পোমোডোরো কৌশল আসলে কি ? পোমোডোরো টেকনিক হচ্ছে কাজের বড় সময়কে ছোট ছোট সময়ে ভাগ করে নেয়া। আপনার কাজকে ৩০ মিনিটের ছোট সময়ে ভাগ করে নেবেন। ২৫ মিনিট পূর্ণ মনোযোগ দিয়ে কাজ করে, ৫ মিনিটের একটি ব্রেক দেবেন। আর এই ৩০ মিনিটের সেশনকে ৪ বার রিপিট করলেই একটি পূর্ণাঙ্গ pomodoro technique সফল ভাবে শেষ হবে। ৪টি সেশন শেষ করার পর একটি দীর্ঘ বিরতি (১৫-৩০ মিনিট) নিতে হবে। ১ ঘণ্টা ২ টা pomodoro হয়, ৬০ মিনিটের মধ্যে ২৫ মিনিটের ২ টি পোমোডোরো টেকনিক ও ১০ মিনিটের বিরতি।

পোমোডোরো ব্রেক হলে কি করনীয়?
অনেক শিক্ষার্থী জানতে চায় পোমোডোরো ব্রেক হলে বা ৫ মিনিট পড়াশোনার বিরতিতে কি করা উচিত? আপনি যেহেতু ২৫ মিনিট গভীর ফোকাস দিয়ে কাজ করেছেন বা পড়ালেখা করেছেন। স্বাভাবিক ভাবেই আপনার মস্তিস্ক ক্লান্ত হয়ে পড়েছে। মস্তিস্কের কর্মক্ষমতা বৃদ্ধি করতে ও আপনার ফোকাস রিসেট করতে পোমোডোরো ব্রেক বা ৫ মিনিট পড়াশোনার বিরতিতে যা করবেন:-
- একটু হাঁটাহাটি করা,
- পানি খাওয়া,
- হালকা ব্যায়াম করা ,
- গাছে পানি দেয়া,
- অনেকে ওয়াশরুম যেতে পারে ,
- নামাজের সময় হলে নামাজ পরে নিতে পারেন।
pomodoro বিরতিতে যা যা করা যাবে না:-
- মোবাইল ফোন বা ল্যাপটপ ব্যবহার থেকে দূরে থাকতে হবে।
- অতিরিক্ত কোনো কাজ নিয়ে ভাবা যাবে না।
- Pomodoro বিরতি না নিয়ে কাজ শুরু করা যাবে না।
Pomodoro Technique কি ?
পোমোদোরো টেকনিক হচ্ছে ঘরে বসে কাজ করার সময় মনোযোগ ধরে রাখার সহজ উপায়। পোমোডোরো টাইমার ব্যবহার করার সঠিক নিয়ম মেনে চলতে পারলে যে কোনো কাজে ফোকাস বাড়াতে পারবেন বহুগুণ।
টিপস:- ফোকাস বাড়াতে ও pomodoro method ইউজ করতে একটি Digital Pomodoro Flip Timer আপনাকে অনেক ভাবে সাহায্য করতে পারে। প্রোডাক্টিভিটি টুলস হিসেবে Pomodoro Timer পরীক্ষিত একটি টাইমার।

Pingback: পড়াশোনায় মন বসছে না? এই সহজ পোমোডোরো টেকনিক দিয়ে দ্রুত ফোকাস বাড়ান! – স্বরবর্ণ
Pingback: মনোযোগ ধরে রাখার ১০টি জাদুকরী উপায় | Pomodoro Technique