Pomodoro Timer
Showing all 3 results
-
Pomodoro Timer
Black Productivity Cube Timer – Boost Focus & Deep Work
Original price was: 1,799.00৳ .1,499.00৳ Current price is: 1,499.00৳ . Add to cart
পোমোডোরো টাইমার আসলে কী?
পোমোডোরো টাইমার একটা ছোট কিউব, উল্টে দিলেই কাউন্টডাউন শুরু। যে মিনিটের সংখ্যাটা দরকার, সেই দিকটা উপরে রাখবেন। ব্যাস, কাজ শুরু।
আর এখানেই আসল পয়েন্ট। ফোনে টাইমার দিতে গেলে ফোনটা হাতে নিতে হয়, আর ফোন হাতে নিলে কী হয় সেটা আমরা সবাই জানি। কিউব টাইমার একটাই কাজ করে, তাই আপনাকে ডিস্টার্ব করার কোনো উপায় ওর নেই।
কেনার আগে পদ্ধতিটা বুঝে নিতে চাইলে পোমোডোরো টেকনিক বাংলা গাইড পড়ুন। অথবা ফ্রি অনলাইন পোমোডোরো টাইমার দিয়ে কয়েকদিন চালিয়ে দেখুন, তারপর সিদ্ধান্ত নিন।
তিনটা মডেলেই যা যা আছে
- Flip to start (gravity sensor), চার পাশে ৫, ১০, ২৫ আর ৪৫ মিনিটের প্রিসেট
- পেছনের বাটন দিয়ে custom time, ১০০ মিনিট পর্যন্ত
- পরিষ্কার LCD ডিসপ্লে, দূর থেকেও পড়া যায়
- Sound ON/OFF, লাইব্রেরি বা শেয়ার্ড অফিসের জন্য
- 500mAh ব্যাটারি আর Type-C পোর্ট, ২ ঘণ্টা চার্জে ৪০ থেকে ৫০ ঘণ্টা ব্যাকআপ
- ৩ মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি
কোন মডেলটা নেবেন
ভেতরের হার্ডওয়্যার তিনটাতেই এক। পার্থক্য ফিনিশে, আর কোন ডেস্কে জিনিসটা মানায় তাতে।
- Wooden Pomodoro Cube Timer, ৳১,৫৪৯
কাঠের ফিনিশ। টাইমারটা যদি এমন জায়গায় থাকে যেখানে চোখে পড়ে, বা গিফট করার জন্য নিচ্ছেন, তাহলে এটাই। - White Pomodoro Timer for Study, ৳১,৪৯৯
সাদা আর মিনিমাল। লম্বা সময় পড়ার সময় চোখে আরাম লাগে। সাইলেন্ট মোড থাকায় লাইব্রেরিতে স্টুডেন্টরা সাধারণত এটাই নেয়। - Black Productivity Cube Timer, ৳১,৪৯৯
ম্যাট ব্ল্যাক। ফ্রিল্যান্সার, প্রোগ্রামার আর রাইটার, মানে যারা ডার্ক সেটআপে ঘণ্টার পর ঘণ্টা deep work করেন, তাদের পছন্দ।
দাম নিয়ে সরাসরি কথা
দেশের বড় মার্কেটপ্লেসগুলোতে একই ধরনের gravity flip timer এখন ৳১,৫৫০ থেকে ৳১,৬৯৯ এর মধ্যে বিক্রি হচ্ছে। আমাদের শুরু ৳১,৪৯৯ থেকে।
দামের বাইরেও একটা জিনিস খেয়াল করার মতো। বাজারের বেশিরভাগ মডেলের গায়ে লেখা থাকে "Max 45 Minute" বা "Max 60 Minute", মানে তার বেশি সেট করা যায় না। আমাদের কিউবে কাস্টম টাইম ১০০ মিনিট পর্যন্ত যায়। যারা এক বসায় লম্বা সেশন করেন, তাদের জন্য পার্থক্যটা বাস্তবে টের পাওয়া যায়।
| মডেল | দাম | রেগুলার | কাদের জন্য |
|---|---|---|---|
| White Pomodoro Timer | ৳১,৪৯৯ | ৳১,৭৯৯ | স্টুডেন্ট, এক্সাম প্রিপারেশন, রিডিং |
| Black Productivity Cube | ৳১,৪৯৯ | ৳১,৭৯৯ | ফ্রিল্যান্সার, কোডিং, deep work |
| Wooden Pomodoro Cube | ৳১,৫৪৯ | ৳১,৭৯৯ | ডেস্ক সেটআপ, গিফট |
সারাদেশে ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি · ৩ মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি
টাইমারের সাথে আর কী নেওয়া যায়
টাইমার বলে দেয় কখন কাজ করতে হবে। কিন্তু কোন কাজটা করবেন, সেটা বলে না। এজন্য অনেকেই সাথে নেন Focus Pad কাঠের ডেস্ক অর্গানাইজার (৳৯৯৯, সাথে ৬০টা to-do কার্ড) অথবা Desk To-Do List Pad (৳২০০)। কাজটা আগে ঠিক করে নিয়ে তারপর টাইমার ফ্লিপ করলে সেশনটা নষ্ট হয় না। পুরো রেঞ্জ দেখুন Office & Stationery ক্যাটাগরিতে।
যে প্রশ্নগুলো সবাই করে
"পোমোডোরো" মানে কী?
ইতালিয়ান ভাষায় টমেটো। আশির দশকের শেষে Francesco Cirillo নামে এক ছাত্র এই পদ্ধতিটা বের করেন, আর তিনি যে কিচেন টাইমারটা ব্যবহার করতেন সেটা ছিল টমেটোর আকারের। নিয়মটা সোজা, ২৫ মিনিট কাজ আর ৫ মিনিট বিরতি। চার রাউন্ড শেষে একটু লম্বা বিরতি।
এক চার্জে কতদিন চলে?
৪০ থেকে ৫০ ঘণ্টা ব্যবহার করা যায়। স্বাভাবিক পড়াশোনার রুটিনে এটা কয়েক সপ্তাহ চলে যায়।
সাউন্ড বন্ধ রাখা যায়?
যায়, পুরোপুরি। এজন্যই লাইব্রেরি বা শেয়ার্ড অফিসে সমস্যা হয় না।
প্রিসেটের বাইরে সময় সেট করা যাবে?
পেছনের বাটন দিয়ে ১০০ মিনিট পর্যন্ত যেকোনো সময় সেট করা যায়।
ওয়ারেন্টি আছে?
তিনটা মডেলেই টেকনিক্যাল সমস্যায় ৩ মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি।
ফোনের টাইমার দিয়ে হবে না?
হবে, যদি আপনি ফোন হাতে নিয়ে সেটা নামিয়ে রাখতে পারেন। বেশিরভাগ মানুষ পারে না, সমস্যাটা এখানেই।



