Vacuum Storage Bag
Showing 1–12 of 19 results
-
Home & Lifestyle
Electric Pump for Vacuum Storage Bags – Powerful Plug-In Air Removal Pump for Travel & Home
500.00৳ Add to cart -
Home & Lifestyle
Manual Hand Pump for Vacuum Storage Bags – Compact & Portable Air Removal Pump
300.00৳ Add to cart -
Home & Lifestyle
Portable Digital Luggage Scale, 50KG Type-C Rechargeable Travel Weight Scale
Original price was: 1,499.00৳ .999.00৳ Current price is: 999.00৳ . Add to cart -
Home & Lifestyle
Storage Vacuum Bags For Blankets – 100x80cm
Original price was: 420.00৳ .400.00৳ Current price is: 400.00৳ . Add to cart -
Home & Lifestyle
Transparent Vacuum Storage Bag 60×40 cm – Very Small Space Saving Clothes Bag
Original price was: 250.00৳ .220.00৳ Current price is: 220.00৳ . Add to cart -
Home & Lifestyle
Transparent Vacuum Storage Bag 70×50 cm – Small Compression Storage Bag
Original price was: 280.00৳ .250.00৳ Current price is: 250.00৳ . Read more -
Home & Lifestyle
Transparent Vacuum Storage Bag 80×60 cm – Medium Space Saving Compression Bag
Original price was: 300.00৳ .280.00৳ Current price is: 280.00৳ . Read more -
Home & Lifestyle
Transparent Vacuum Storage Bag Combo for Travel Luggage with Electric Pump
Original price was: 1,260.00৳ .1,190.00৳ Current price is: 1,190.00৳ . Read more -
Home & Lifestyle
Transparent Vacuum Storage Bags for Clothes – Travel Combo with Manual Pump
Original price was: 1,060.00৳ .990.00৳ Current price is: 990.00৳ . Read more -
Travel Essentials
Vacuum Bags For Blankets – 100×70 cm
Original price was: 400.00৳ .370.00৳ Current price is: 370.00৳ . Add to cart -
Home & Lifestyle
Vacuum Bags For Luggage – 60x40cm
Original price was: 280.00৳ .250.00৳ Current price is: 250.00৳ . Add to cart -
Travel Essentials
Vacuum Bags For Travel – 70×50 cm
Original price was: 300.00৳ .280.00৳ Current price is: 280.00৳ . Add to cart
ভ্যাকুয়াম স্টোরেজ ব্যাগ কীভাবে কাজ করে
ব্যাগে কাপড় ভরে পাম্প দিয়ে ভেতরের বাতাসটা বের করে দিলে কাপড় চেপে বসে যায়। শীতের একটা লেপ যেটা আলমারির অর্ধেক শেলফ খেয়ে ফেলত, সেটা চ্যাপ্টা হয়ে খাটের নিচে ঢুকে যায়। সাধারণত ৬০ থেকে ৭৫ শতাংশ জায়গা বাঁচে, আর লেপ-কম্বলের মতো জিনিসে আরও বেশি, কারণ ওগুলোতে বাতাসই বেশি থাকে।
দ্বিতীয় সুবিধাটা বাংলাদেশের আবহাওয়ায় আরও কাজে লাগে। সিল করা থাকলে ধুলা, আর্দ্রতা আর পোকা কিছুই ঢুকতে পারে না। পুরো বর্ষাটা রেখে দিলেও কাপড় যেমন রেখেছিলেন তেমনই বের হয়।
- Double-zip seal আর one-way valve, তাই বাতাস ফেরত ঢোকে না
- ট্রান্সপারেন্ট, না খুলেই ভেতরে কী আছে দেখা যায়
- রিইউজেবল, সিল করুন খুলুন আবার ভরুন
- Hand pump বা electric pump দুটোতেই চলে
- ধুলা, আর্দ্রতা আর পোকা থেকে সুরক্ষা
কোন সাইজটা আপনার দরকার
সাইজ নিয়েই মানুষ সবচেয়ে বেশি ভুল করে। আলমারির মাপ দেখে না, জিনিসটার মাপ দেখে ব্যাগ নিন।
| সাইজ | দাম | যা আঁটে |
|---|---|---|
| ৬০×৪০ সেমি | ৳২২০ | কয়েকটা শার্ট, বাচ্চাদের কাপড়, এক ট্রিপের প্যাকিং |
| ৭০×৫০ সেমি | ৳২৫০ | প্রতিদিনের কাপড়, শার্ট, পাতলা নিটওয়্যার |
| ৮০×৬০ সেমি | ৳২৮০ | সোয়েটার, জ্যাকেট, বেডশিট, পাতলা কম্বল |
| ১০০×৭০ সেমি | ৳৩৭০ | কম্বল, ভারী শীতের কাপড় |
| ১০০×৮০ সেমি | ৳৪০০ | লেপ, কমফোর্টার, ফুল বেডিং সেট |
সহজ নিয়ম, বিছানার জিনিস রাখলে ১০০×৭০ থেকে শুরু করুন। শুধু কাপড় হলে ৭০×৫০ আর ৮০×৬০ দিয়েই প্রায় সব হয়ে যায়।
পাম্প ফ্রি কম্বোগুলো
আলাদা আলাদা কিনলে খরচ বেশি পড়ে, আর পাম্প ছাড়া ব্যাগ কিনে ফেললে সেটা কাজেও লাগে না। কম্বোতে দুটোই একসাথে আসে।
- ৮০×৬০ সেমি ৫ পিস, সাথে ফ্রি হ্যান্ড পাম্প, ৳১,৩৯৯
সবচেয়ে বেশি যায় এই সেটটা। কম্বল, বেডশিট, শীতের কাপড়। - ৭০×৫০ সেমি ৫ পিস, ফ্রি হ্যান্ড পাম্প, ৳১,২৫০
প্রতিদিনের কাপড় আর ট্রাভেলের জন্য। - জাম্বো ব্ল্যাঙ্কেট কম্বো, হ্যান্ড পাম্প, ৳১,০২০ · ইলেকট্রিক পাম্প সহ ৳১,২০০
- লাগেজ কম্বো, হ্যান্ড পাম্প, ৳১,০৯০ · ইলেকট্রিক পাম্প সহ ৳১,২৯০
দাম প্রসঙ্গে একটা কথা। অনলাইনে একই ধরনের একটা মাত্র ব্যাগ ৳১,৯০০ এর উপরেও বিক্রি হতে দেখা যায়। আমাদের একেকটা ব্যাগ ৳২২০ থেকে শুরু, আর পাম্পসহ পাঁচটার সেট ৳১,৩৯৯।
হ্যান্ড পাম্প না ইলেকট্রিক পাম্প
- ম্যানুয়াল হ্যান্ড পাম্প, ৳৩০০
বিদ্যুৎ লাগে না, স্যুটকেসে ঢুকে যায়, হোটেল রুমে বা লোডশেডিংয়ের সময়ও চলে। একটু সময় বেশি লাগে, ব্যাগপ্রতি মোটামুটি এক মিনিট। - ইলেকট্রিক প্লাগ-ইন পাম্প, ৳৫০০
ব্যাগপ্রতি কয়েক সেকেন্ড। সিজন শেষে পুরো আলমারি গোছাতে হলে এটা নেওয়াই ভালো।
ট্রাভেলে যাচ্ছেন? হ্যান্ড পাম্প। বাসা গোছাচ্ছেন? ইলেকট্রিক।
লাগেজে ব্যবহার করলে
এয়ারলাইন ওজন মাপে, ভলিউম না। কিন্তু স্যুটকেস ভলিউম মাপে, ওজন না। কাপড় চেপে নিলে একই ব্যাগে অনেক বেশি জিনিস ঢুকে যায়। সাথে ৫০ কেজি ডিজিটাল লাগেজ স্কেল (৳৯৯৯) রাখলে ওজন বেশি হয়েছে কিনা সেটা বাসাতেই জেনে যাবেন, চেক-ইন কাউন্টারে গিয়ে না। আরও আছে Travel Essentials ক্যাটাগরিতে।
সারাদেশে ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি · রিইউজেবল ও এয়ারটাইট
যে প্রশ্নগুলো সবাই করে
আসলে কতটা জায়গা বাঁচে?
কাপড়ে ৬০ থেকে ৭৫ শতাংশ। লেপ আর কমফোর্টারে ৭৫ থেকে ৮০, কারণ ওগুলোতেই বাতাস সবচেয়ে বেশি।
একটা ব্যাগ কতবার ব্যবহার করা যায়?
বারবার। জিপ খুলে কাপড় বের করে আবার ভরা যায়। ভালভটা পরিষ্কার রাখলে সিল বছরের পর বছর ঠিক থাকে।
কাপড়ে গন্ধ হবে না তো?
ভেজা কাপড় ভরলে হবে। সিল করার আগে কাপড় পুরোপুরি শুকনো আছে কিনা দেখে নিন, এই একটা ভুলই যা করার না।
প্রতিটা ব্যাগের জন্য আলাদা পাম্প লাগে?
না, একটা পাম্প দিয়েই সব হয়। কয়েকটা কম্বোতে হ্যান্ড পাম্প ফ্রি দেওয়া আছে।
ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে হবে?
হবে, ভালভে বেশিরভাগ ভ্যাকুয়াম ক্লিনারের নজল লাগানো যায়। তবে সাথের পাম্প দিয়ে কন্ট্রোল করা সহজ।
আরও পড়ুন: ভ্যাকুয়াম স্টোরেজ ব্যাগের উপকারিতা, সম্পূর্ণ গাইড












